Top News

বিশ্বকাপ না থাকলেও আছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫-এ কবে, কোন ম্যাচ রয়েছে ভারতীয় ক্রিকেট দলের

 

আগামী বছর শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট দিয়ে। এর পর একে একে বিভিন্ন দল ভারতে খেলতে আসবে। রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইপিএল, এশিয়া কাপের মতো প্রতিযোগিতা। কবে, কখন, কোথায় খেলবেন ভারতীয় ক্রিকেটারেরা? রইল পূর্ণ সূচি।

Team India fan

ভারতীয় সমর্থকের উচ্ছ্বাস। —ফাইল চিত্র

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪০

শেষ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের বছর। আগামী বছর শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট দিয়ে। এর পর একে একে বিভিন্ন দল ভারতে খেলতে আসবে। রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইপিএল, এশিয়া কাপের মতো প্রতিযোগিতা। কবে, কখন, কোথায় খেলবেন ভারতীয় ক্রিকেটারেরা? রইল পূর্ণ সূচি।

Loaded14.58%
Remaining Time 9:34

জানুয়ারি

৩ জানুয়ারি থেকে শুরু সিডনি টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে খেলতে নামবেন রোহিত শর্মারা। বর্ডার-গাওস্কর ট্রফির সেটাই শেষ ম্যাচ। ভারত পিছিয়ে রয়েছে ১-২ ব্যবধানে। শেষ টেস্ট জিতে সিরিজ় হার বাঁচাতে চাইবেন তাঁরা।

দেশে ফিরে ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়। ইডেন (২২ জানুয়ারি), চেন্নাই (২৫ জানুয়ারি), রাজকোট (২৮ জানুয়ারি) এবং পুনেতে (৩১ জানুয়ারি) খেলবে ভারত এবং ইংল্যান্ড।

ফেব্রুয়ারি

পাঁচ ম্যাচের সিরিজ়ের শেষ ম্যাচটি ফেব্রুয়ারিতে। ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে হবে সেই ম্যাচ। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু এক দিনের সিরিজ়। তিন ম্যাচের সিরিজ়ে ভারত-ইংল্যান্ড খেলবে নাগপুর (৬ ফেব্রুয়ারি), কটক (৯ ফেব্রুয়ারি) এবং আমদাবাদে (১২ ফেব্রুয়ারি)।

Post a Comment

Previous Post Next Post